বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার প্রার্থনা: দেশবাসীর একক মমতা ও দোয়া”
মোহাম্মদ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভার পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ আব্দুল আজিজ গর্বের সঙ্গে জানালেন, “এমন এক মহীয়ান নেত্রী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের দলের সদস্য হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।
তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর সারা দেশে দোয়া ও শোকের ছায়া ফেলেছে।
দেশের মানুষ—দল-মত নির্বিশেষে—চোখে জল নিয়ে প্রার্থনা করছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন। মোঃ আব্দুল আজিজ বলেন, “একজন নেত্রীর অসুস্থতা শুধু দলের নয়, পুরো জাতির জন্য শোকের বিষয়। আমরা সবাই কামনা করি, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশের সেবা চালিয়ে যেতে পারেন।
বেগম খালেদা জিয়ার অসুস্থতা আজ পুরো দেশকে একত্রিত করেছে প্রার্থনা, ভালোবাসা এবং সমবেদনার বন্ধনে। সারা বাংলাদেশই তাঁর সুস্থতা কামনা করছে।
মতামত