গাইবান্ধায় ১ কেজি গাঁজাসহ এক মাদক বহনকারী গ্রেফতার
গাইবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার একটি টিম সাদুল্লাপুর থানার একবারপুর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) এ অভিযানে যাত্রীবাহী একটি সিএনজি থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মতামত