কালীগঞ্জের জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ৩৬ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় দক্ষিণবঙ্গের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান জামি`আ এমদাদিয়া তা`লীমুল কোরআন
বাজারগ্রাম রহিমপুর মাদরাসার ৩৬ তম তিন দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ২৮ ২৯ ৩০ নভেম্বর ২০২৫ শুক্র শনি ও রবিবার অনুষ্ঠিত হয়েছে।
পীরে কামেল আল্লামা অজিহুর রহমানের
সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন জাগ্রত কবি আল্লামা মুহিব খান। মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আল্লামা মুফতি নাসির উদ্দিন যুক্তিবাদী। মেহমান তৃতীয় দিন হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী আলাউদ্দিন।
মাহফিলের তৃতীয় দিনে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন মুফতি ইমরান হোসাইন মুজাহিদী।মুফতি হাফিজুর রহমান সুন্দরবনী। উপস্থিত ছিলেন হাফেজ
মহাদ্দিস রবিউল বাসার।
গরীবের ডাক্তার আলহাজ্ব শহিদুল আলম,
আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ
মোঃ আফছার আলী সরদার,মোহাম্মদ সিরাজুল ইসলাম,মোহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
আলোচনায় বাংলাদেশের বিভিন্ন জেলার মাদরাসার মুহতামিম ও হযরতের খলিফা বৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।মাহফিলে তৃতীয় দিনের সমাপনীতে শত শত আলেমে দ্বীনের উপস্থিতিতে দেশ জাতি তথা মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল
আল্লামা অজীহুর রহমান।(কালিগঞ্জ) মুহতামিম জামি আ এমদাদিয়া বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসা।
প্রথম দ্বিতীয় তৃতীয় দিনের মাহফিলে যৌথ সঞ্চালনায় ছিলেন মুফতি আতিকুর রহমান,মুফতি হামিদুর রহমান, মুফতি লুৎফুর রহমান মুফতি আবু বকর সিদ্দিক, মাওলানা হাবিবুর রহমান মাস্টার আব্দুল মুঈন।
ছবিঃ কালীগঞ্জের জামিয়া এমদাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার ৩৬ তম ওয়াজ মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করছেন পীরে কামেল মাওলানা আলহাজ্ব অজিহূর রহমান।
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।
মতামত