ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীর ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রল কবির খোকন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার কারণে মহিলাদেরকে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ধর্ষণ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে মহিলাদের কোনো মানসম্মান ছিল না। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে আমাদের মা বোনরা কীভাবে নির্যাতিত হয়েছেন।

তিনি আজ রোববার (৩০ নভেম্বর) বিকালে নরসিংদীর মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে জেলা মহিলা দল আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন- ২০০৮ সালের পাতানো সাজানো নির্বাচনের মধ্য দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল শেখ হাসিনা। এরপর খুন, গুম, অন্যায় অত্যচার ও হামলা মামলা করে দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে দাড় করেছিল। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খাদের কিনারে দাড় করিয়েছিল।

এসময় অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে সকলের কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া কামনা করেন খায়রল কবির খোকন। পরে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয় সমাবেশে।  

জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আবু সালেহ চৌধূরী, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদ প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নরসিংদীর ধানের শীষে ভোট দেয়ার কারণে মহিলাদের ধর্ষণ করেছিল যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা :খায়রল কবির খোকন

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x