ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের ২০ বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা -

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বেলকুচি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মনতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রায় ২০ বিঘা জমির আবাদি মাশ কালাই ফসলে ঘাসনাশক বিষাক্ত ওষুধ স্প্রে করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। আবাদি কৃষকদের ভাষ্যমতে এতে প্রায় তিন লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

স্থানীয় সূত্র জানান, মনতলা গ্রামের প্রায় ৩০ জন কৃষকের জমির উপর দীর্ঘদিন ধরে চলমান বিরোধকে কেন্দ্র করে কয়েকজন দুর্বৃত্ত পরিকল্পিতভাবে রাতে জমিতে বিষাক্ত ঘাসনাশক স্প্রে করেন , এতে মুহূর্তের মধ্যে জমির সমস্ত মাশকালাই গাছ ঝলসে শুকিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন— মোঃ আকছেদ মুন্সি, লোকমান সরকার, সাইদুল ইসলাম, আব্দুর রহিম সরকার, সালাম সরকার, খলিল, সাইফুল, জলিল, ইউসুফ, লুৎফর, রফিক, শফিকসহ মোট প্রায় ৩০ জন। তারা জানান, “হঠাৎ করে জমির ফসল একদিনে পুড়ে যেতে পারে না। কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের সর্বনাশ করেছে।”

জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দুই বছর ধরে কোর্টে মামলা চলছিল ,অভিযোগ রয়েছে, মামলার নোটিশগুলো টাকা দিয়ে আটকে রাখায় প্রতিপক্ষ বিষয়টি জানতে পারেনি। কোর্টে হাজিরা না দিতে পারায় একতরফা রায় পায় বাদীপক্ষ এবং লাল নিশান টানিয়ে জমি দখলেও যায়।

পরে ক্ষতিগ্রস্ত কৃষকরা আপিল করলে তারা কোর্টে মূল জমির ডকুমেন্টস জমা দেন। শুনানি শেষে আদালত আগের একতরফা ডিগ্রি রায় বাতিল করে দেন।

ডিগ্রি রায় বাতিল হওয়ার পর থেকে একদল প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে কৃষকদের নানা হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি তাদের প্রাণনাশের ভয়ও দেখানো হয়। জমি দখলের জন্য বারবার চেষ্টা চালানো হয় বলেও জানান স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি— “আমাদের স্পষ্ট হুমকি দেওয়া হয়েছিল—এই জমির কোনো ফসল ঘরে তুলতে দেওয়া হবে না। এরপরই রাতের আঁধারে দুর্বৃত্তরা আমাদের ফসল নষ্ট করে দেয়।”

ফসল নষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিয়েছেন। তারা জানান—পরিকল্পিতভাবে কৃষকের ফসল ধ্বংস করার ঘটনায় তারা শিগগিরই থানায় মামলা করবেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বেলকুচিতে পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের ২০ বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা -

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x