ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

১৭ বছরের ভোটবঞ্চনার আক্ষেপ—পরিবর্তনের ডাক দিলেন শামীমা শিলা

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করতে মাঠে নেমেছে দলীয় নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা রোববার (৩০ নভেম্বর) সকালে সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সাভার সিটি সেন্টার মার্কেটের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মহিলা দলের নেত্রী শামীমা রাহিম শিলা বলেন, “গত ১৭ বছর মানুষ নিজের ভোট নিজে দিতে পারেনি। ভোটের নামে প্রহসন হয়েছে, রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবার আর নয়—সবাই মিলে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন।

তিনি  বলেন, “বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠে দেশের মানুষের সেবা করতে পারবেন—এটাই আমাদের একমাত্র কামনা। জনগণ জেগে উঠেছে, তাদের ভোটের অধিকার আর ছিনিয়ে নেওয়া যাবে না।

ঢাকা জেলা উত্তর মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার বলেন, ব্যবসায়ী ও দোকান মালিকদের তিনি ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে সবাই ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মহিলা দলের বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জয়েন্ট সেক্রেটারি তানিয়া ইয়াসমিন , নাজনীন আক্তার নাজু, তাহমিনা হোসেন লিপি, উম্মে কুলসুম স্মৃতি, সালমা সাথী, দোহার পৌরসভা মহিলা দল নেত্রী স্বর্ণা মোল্লা, আশুলিয়া থানা মহিলা দল নেত্রী শিউলি আক্তার, মাহফুজা বেগম পলি সহস্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ।

নেত্রীদের অংশগ্রহণে এ প্রচারণা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী আমেজ আরো জোরদার হয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১৭ বছরের ভোটবঞ্চনার আক্ষেপ—পরিবর্তনের ডাক দিলেন শামীমা শিলা

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x