লালমনিরহাট ডিসি'র অপসারণ দাবিতে বিএনপি'র মানববন্ধন ও বি/ক্ষো/ভ, নেপথ্যে ১.৫ কোটি টাকার বরাদ্দ বিতর্ক!
আশিকুজ্জামান রানা
স্টাফ রিপোর্টার লালমনিরহাট
জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে প্রত্যাহারের দাবিতে গত শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) লালমনিরহাট মিশন মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, গত শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) রাতে ডিসি মহোদয়কে পরিকল্পিতভাবে অপসারণের লক্ষ্যে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে একটি গোপন বৈঠক করেন আসাদুল হাবিব দুলু ও তার অনুসারীরা। পরদিন শনিবার সকাল ১০টায় লালমনিরহাট মিশন মোড়ে ডিসি মহোদয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মহাসড়কের দু/র্ঘ/ট/না/কে 'কৌশল' হিসেবে ব্যবহার?
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি লালমনিরহাট মহাসড়কের একটি স্থানে ছোট একটি সেতু (ব্রিজ) নির্মাণের কাজ চলছে। উক্ত স্থানে একটি ট্রাক উল্টে দুর্ঘটনার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। এই বিষয়টিকে পুঁজি করে লালমনিরহাট জেলা বিএনপি একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করছে বলে জানা গেছে। জনসাধারণের মধ্যে অসন্তোষ উসকে দিয়ে একটি নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।
দেড় কোটি টাকার পুকুর খনন বরাদ্দ না মেলায় বি/রো/ধে/র সূত্রপাত!
একটি গোপন সূত্র থেকে জানা গেছে, জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরোধের মূল কারণ হলো সম্প্রতি দুলু সাহেব কর্তৃক প্রায় দেড় কোটি টাকা পুকুর খননের জন্য বরাদ্দ চাওয়া। জেলা প্রশাসক মহোদয় সেই বরাদ্দ দিতে অস্বীকৃতি জানালে, তিনি (দুলু) ক্ষিপ্ত হয়ে ডিসি মহোদয়ের বিরুদ্ধে নানা কর্মসূচি দিয়ে শহরবাসীকে অতিষ্ঠ করে তুলছেন।
এই বিষয়ে ডিসি মহোদয় বা জেলা বিএনপি'র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত