নওগাঁর পোরশায় পূণর্ভবা নদীতে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত রিংজাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-
শুক্রবার বিকেল ৪ টা থেকে ৫টা পর্যন্ত নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ২৩১ হইতে ১৫০ গজ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকায় পূণর্ভবা নদীতে অভিযান চালিয়ে ১০ টি রিং জাল ও ১ টি সুতিজাল জব্দ করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ তৎসংলগ্ন বিধি মালা ১৯৮৫ বাস্তবায়নে স্থানীয় উপজেলা প্রশাসন ও বডারগার্ড বাংলাদেশ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোছাঃ নাবিলা ফেরদৌস এতে সহায়তা করেন নিতপুর সিমান্ত অধিনায়ক সুবেদার মোঃ মাহফুজ রহমান, পুলিশ অফিসার এ এস আই মোঃ আব্দুল রফিক সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা। উল্লেখ্য অভিযানের জব্দ কৃত জাল গুলো নিতপুর বিওপির সামনে অর্থাৎ ফুটবল খেলার মাঠে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মতামত