কানাডা প্রবাসী মরহুমা আয়েশা সিদ্দিকা কনক-এর দোয়া, মিলাদ মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত
লালমাই (কুমিল্লা), শনিবার, ২৯ নভেম্বর ২০২৫:
বাদ যোহর লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কেদার দুয়ারে লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম সাহেবের শ্রদ্ধেয় বড় ভাই এএসপি (অব.) এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আরিফুর রহমানের কন্যা, কানাডা প্রবাসী মরহুমা আয়েশা সিদ্দিকা কনক-এর দোয়া, মিলাদ মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
বীর মুক্তিযোদ্ধা মোঃ মোখলেছুর রহমান (বড় ভাই)
মোঃ আবুল হাশেম (ছোট ভাই)
এছাড়া লালমাই প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর/যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়
অর্থ সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন
সমাজকল্যাণ সম্পাদক ও দৈনিক স্বাধীন ভোর-এর সাংবাদিক মোঃ রবিন মজুমদার
শিক্ষা সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন-এর সাংবাদিক মোহাম্মদ উল্লাহ
ক্রীড়া সম্পাদক ও দৈনিক কুমিল্লা কণ্ঠ-এর সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু
সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশসেবা-এর সাংবাদিক মোঃ মতিউর রহমান
তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক কুমিল্লা আলো-এর সাংবাদিক মোঃ সালামত উল্লাহ
নির্বাহী সদস্য ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সহকারী সামছুল আলম মনির
নির্বাহী সদস্য ও সাপ্তাহিক লাকসাম পত্রিকার সাংবাদিক মোঃ মাইন উদ্দিন
প্রস্তাবিত সদস্য ও দৈনিক ডাক প্রতিদিন-এর সাংবাদিক মোঃ রাকিব
প্রমুখ।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুমা কনকের স্মৃতিচারণ করে তার জন্য দোয়া প্রার্থনা করেন।


মতামত