হরিরামপুরে সন্ত্রাসী - ভূমি দখল ও চাঁদাবাজি ত্রাসের রাজস্ব - আলি আকবর খানের ক্যাডার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ চরবাসী।
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দূর্গম চরাঞ্চলের আজিমনগর, সুতালড়ি এবং লেছড়াগঞ্জ ইউনিয়নে সন্ত্রাস -ভূমি দখল ও চাঁদাবাজি ত্রাসের রাজস্ব,সাবেক আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আকবর খানের ক্যাডার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ চরবাসী।
বিগত ১৭ বছর চরাঞ্চলের আজিমনগরে সন্ত্রাসী, চাঁদাবাজি,জমি দখল এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,ফ্যাসিস্ট ক্ষমতাসীন আওয়ামী সরকার পরিবর্তনের পরেও বর্তমানে জমি দখল ও চাঁদাবাজি ত্রাসের রাজস্ব কায়েম করতেছে এমনকি চরাঞ্চলের মাদক -নেশাদ্রব্য প্রভাব বিস্তারে সহায়তা করা সহ মাদক বিক্রেতাদের প্রশ্রয় দিচ্ছে আলি আকবর খানের ভাই- আজিমনগরে মাদক বিক্রেতার গডফাদার মাসুম খান।
নাম প্রকাশে অনিচ্ছুক চরাঞ্চলের অনেকেই জানান, প্রশাসনকে ম্যানেজ করে সকল অপকর্মের মদত দেন মাসুম খান ও আলি আকবর খানের ক্যাডারবাহিনীরা।
এসব বিষয়ে মুখ খুলতে গেলে প্রকাশে দেশীয় অস্ত্র ঠেকিয়ে মানুষকে ভয়ভীতি প্রদর্শনও করে আজিমনগর ইউনিয়নের খান বাড়ির মাসুম খান।
সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলি আকবর খান ও তার ভাই মাসুম খানকে সরাসরি মদতদাতা -সাবেক মানিকগঞ্জ -২ আসনের সাংসদ মমতাজ বেগমের ধর্মভাই আকিবুল খান।
মসজিদ -মাদ্রাসা ও এতিমখানা এমনকি জনসেবামূলক সামাজিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আকিবুল খান ও খান বাড়ির অনেকেই।
লেবাসধারী সমাজসেবক আকিবুল খানের আড়ালে লুকিয়ে আছে ভয়ংকর রুপ।
এমনকি যারা এসমস্ত তথ্য সংগ্রহ করতে যায়,তাদের বিভিন্ন ভাবে ম্যানেজ করে এবং আপসে না আসলে ভয়ভীতি প্রদর্শন করে।
উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয়রা চিহ্নিত দোসর তালিকাভুক্ত করে ফেস্টুন টাঙ্গিয়ে রেখেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই জানান, বিগত ১৭ বছর চরাঞ্চলকে অস্থিতিশীল ও জমি দখল -সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে চাঁদাবাজির ত্রাসের রাজস্ব কায়েম করেছে এবং বর্তমানে তাদের অত্যাচারে অতিষ্ঠ চরবাসী।
চরবাসীর দাবি হলো সৈরাচার হাসিনার দোসর ও আলি আকবর খানের কাডার বাহিনীর কবল থেকে সাধারণ মানুষ মুক্তি পাক এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


মতামত