ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমাইয়ের কৃতি সন্তান দিদার হোসেন নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব পদে নিয়োগ

কুমিল্লা জেলার লালমাই উপজেলার গর্ব, বিচার বিভাগীয় কর্মকর্তা মোহাম্মাদ দিদার হোসাইন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে সদ্য পদোন্নতি লাভের পর প্রেষণে উপসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

জনাব দিদার হোসাইন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বলিপদুয়া গ্রামের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মোঃ আইয়ুব আলী ও মাতা শাহানারা বেগম। শিক্ষাজীবনে তিনি ১৯৯৭ সালে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করেন। পরবর্তীতে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

২০১০ সালে তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম জেলা জজ আদালতে সিনিয়র সহকারী জজ, লক্ষ্মীপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিলেটে যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৫ সালের ২৬ নভেম্বর তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পাওয়ার পাশাপাশি নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

তার সার্বিক মঙ্গল, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন লালমাই উপজেলার সর্বস্তরের মানুষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

লালমাইয়ের কৃতি সন্তান দিদার হোসেন নির্বাচন কমিশন সচিবালয়ে উপসচিব পদে নিয়োগ

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x