ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কক্সবাজার সৈকতে ২ চাঁদাবাজ ধরা

কক্সবাজার সৈকতে ২ চাঁদাবাজ ধরা

কক্সবাজার সৈকতে ২ চাঁদাবাজ ধরা

কক্সবাজার প্রতিনিধি। 

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে বুধবার জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাজের পাড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইউনুছ (২০) ও লাইট হাউজ এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. সাহেদ (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে জানায়, সোহাগ নামে এক ব্যক্তির নির্দেশে তারা এ কাজ করত।

প্রতিটি ভ্রাম্যমাণ দোকানদারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা না করা হয় সেজন্য প্রশাসনের বীচ কর্মীদের দেয়া হতো চাঁদার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে একটি চক্র হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দু'জনকে আটক করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, ‘চাঁদাবাজরা যে দলেরই হোক, কাউকেই ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কক্সবাজার সৈকতে ২ চাঁদাবাজ ধরা

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
কক্সবাজার সৈকতে ২ চাঁদাবাজ ধরা
0:00 0:00
1.0x