লালমাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার উন্মে তাহমিনা মিতু
কুমিল্লার লালমাই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন উন্মে তাহমিনা মিতু। তিনি বর্তমানে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিচিতি নম্বর ১৮৬৯৭–এর এই কর্মকর্তা পেশাগত জীবনে ইতোমধ্যে দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদেরও একজন ছিলেন।
তার নতুন দায়িত্ব গ্রহণে সরকারি প্রশাসনের সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
মতামত