ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী- ২০২৫ , ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ 

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সেবা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, এসময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল উদ্দিন, বেলকুচি থানা প্রশাসন উপ-পরিদর্শক সবুজ কুমার, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামচুল আলমসহ বিভিন্ন খামারি, উদ্যোক্তা, প্রাণিপ্রেমী এবং স্থানীয় শিক্ষার্থীরা।

প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে উন্নত জাতের ও অধিক উৎপাদনশীল পশুপাখির সমারোহ দেখা যায়। এর মধ্যে ছিল—গরু, বাছুর, উন্নত জাতের ছাগল, ভেড়া, দেশি–বিদেশি প্রজাতির মুরগি, হাঁস, কবুতর, শৌখিন পাখি এবং বিভিন্ন ধরনের পোষাপ্রাণী। খামারিরা তাঁদের সর্বাধুনিক খামার প্রযুক্তি, প্রাণী লালন–পালন পদ্ধতি এবং উৎপাদন বৃদ্ধির নানা উদ্ভাবনী ধারণা তুলে ধরেন দর্শনার্থীদের সামনে।

অনুষ্ঠানে ইউএনও আফরিন জাহান বলেন,

“দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদে বিপ্লব ঘটানো সম্ভব। তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এলে বেলকুচি জেলার একটি মডেল অঞ্চলে পরিণত হতে পারে।”

প্রদর্শনী শেষে উৎকৃষ্ট প্রদর্শক ও সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে এ আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যেও প্রাণিসম্পদ সম্পর্কে আগ্রহ বাড়িয়ে তোলে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী- ২০২৫ , ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত-

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x