কালিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতির মায়ের দাফন সম্পন্ন
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি :- শেখ শরিফুল ইসলাম
কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের মা আজিজা সুলতানার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) যোহরের নামাজের পর উপজেলার দক্ষিণ শ্রিপুর ইউনিয়নের ভগবান যশোবন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ফতেপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুমা আজিজা সুলতানা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন থেকে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ৭টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ৩ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, কাটুনিয়া রাজবাড়ী কলেজের শিক্ষক মণ্ডলীসহ বহু সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বার্তা দিয়েছেন।
ছবিঃকালিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতির মায়ের জানাজার পূর্ব আলোচনায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা ৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী হাফেজ আলহাজ্ব মুফতি মুহাদ্দীস রবিউল বাসার।
মতামত