ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার সূচনা

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি : হাসিনুজ্জামান মিন্টু

“দেশী জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই পুষ্টি” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রঙিন র‍্যালি বের হয়। স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

পরে প্রাণিসম্পদ চত্বরে ফিতা কেটে দিনব্যাপী প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। উদ্বোধন শেষে তিনি স্টলগুলো ঘুরে দেখেন ও উপস্থিত কর্মকর্তাদের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা ও হরিপুর থানার ওসি (তদন্ত) শরীফ।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সেবা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন। মেলায় স্থানীয় খামারিদের উৎপাদিত নানা দেশি জাতের প্রাণি, আধুনিক প্রযুক্তির ব্যবহারের নমুনা ও বিভিন্ন সেবামূলক তথ্য উপস্থাপন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলার সূচনা

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x