ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোবিন্দগঞ্জে সুদের অতিরিক্ত টাকা না দেওয়ায় অফিসে আটকে নির্যাতন, ৯৯৯-এ কল; দাদন ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা উপজেলা প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুদের টাকা পরিশোধ করার পরও অতিরিক্ত অর্থ দাবি করায় দাদন ব্যবসায়ী বেলাল শেখের (৪৪) হাতে আটক ও নির্যাতনের শিকার হয়েছেন আজাদুল ইসলাম (৪৫)। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের নাচাই কোচাই গ্রামের ফুটানি বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আজাদুল জানান, “আমি গরীব মানুষ। দিন আনি দিন খাই। সুদের টাকা লাভসহ পুরোটা পরিশোধ করেছি। তারপরও সে জোর করে আরও ৫০ হাজার টাকা দাবি করেছে। দিতে না পারায় আমাকে তার অফিসে আটকে রেখে ভয়ভীতি দেখিয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজাদুল বাড়ির পাশের ফুটানি বাজারে চা খেতে গেলে দাদন ব্যবসায়ী বেলাল শেখ তার অফিসের সামনে তাকে আটকে টেনে নিয়ে যায়। এরপর বেলালের ছেলে ও মেয়ের জামাই মিলে তাকে অফিসে আটকে রেখে ভয়ভীতি দেখায় এবং তার পকেট থেকে জোরপূর্বক ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

বাজারের কয়েকজন লোক বাধা দিলে তাদের ওপরও বেলাল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বাধ্য হয়ে বাজারের লোকজন ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে আজাদুলকে উদ্ধার করে এবং বেলাল শেখকে ঘটনাস্থল থেকে আটক করে। তার ছেলে ও জামাই পালিয়ে যায়।

মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আজাদুল এক লাখ টাকা দাদন ব্যবসায়ী বেলালের কাছ থেকে মাসিক ১৫ হাজার টাকা সুদে নেন। এসময় বেলাল তার ও তার স্ত্রী আছুদা বেগমের তিনটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। আজাদুল নিয়মিত সুদ প্রদান করেন এবং দুই মাস আগে আসলসহ সব টাকা পরিশোধ করেন।

টাকা পরিশোধের পর স্ট্যাম্প ফেরত চাইলে বেলাল নানা তালবাহানা করে। পরে ১০ নভেম্বর আজাদুল তার বাড়িতে গেলে বেলাল ৫০ হাজার টাকা অতিরিক্ত দাবি করে। টাকা না দিলে স্বাক্ষর করা স্ট্যাম্প ব্যবহার করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়।

ঘটনার দিন আজাদুলকে দুই ঘণ্টা আটকে রাখার পর খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে বেলালের অফিসে অভিযান চালিয়ে আজাদুলকে উদ্ধার করেন এবং বেলাল শেখকে গ্রেপ্তার করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন,

“খবর পেয়ে এক দাদন ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। মামলা নং: ৪২, তারিখ: ২৫/১১/২০২৫। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে সুদের অতিরিক্ত টাকা না দেওয়ায় অফিসে আটকে নির্যাতন, ৯৯৯-এ কল; দাদন ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x