লামা পৌরসভার ২ নং ওয়ার্ডে আজ লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (LDF) এর উদ্যোগে ডেংগু ও পরিচ্ছন্নতা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মো. মঈন উদ্দিন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা Uno Lama ও প্রশাসক, লামা পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• লামা উপজেলা প্রকৌশলী, LGED & প্রশাসক, ২ নং ওয়ার্ড, লামা পৌরসভা
• মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, প্রধান শিক্ষক, লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
এছাড়াও এলাকার বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ, এবং তরুণ স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা ডেংগু মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিস্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, এবং নিয়মিত মশা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ি ও এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে ডেংগু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
LDF-এর পক্ষ থেকে সবার সহযোগিতা ও উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ।
আমরা বিশ্বাস করি— “সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেংগু প্রতিরোধ করতে।”

মতামত