আদালতের আদেশ পেয়েও চিকিৎসা নেই এক বন্দীর
চিকিৎসা সেবা সংকটে জর্জরিত কক্সবাজার জেলা কারাগার:
নিজস্ব প্রতিবেদক ::
ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী ও চিকিৎসা সেবা সংকটে জর্জরিত কক্সবাজার জেলা কারাগার। এই কারাগারে বন্দিদের কেউ অসুস্থ হলে সেখানে থেকেই চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই। ফলে অনেক রোগী মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। অভিযোগ রয়েছে,কক্সবাজার কারাগারে চিকিৎসক সংকটের কারণে কারাবন্দিরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
চিকিৎসকের অভাবসহ নানা সংকট ও কারা কতৃপক্ষের গাফেলতি, অব্যবস্থাপনায় যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে অসুস্থ বন্দীরা। এমন অভিযোগ বন্দী পরিবারের।
কারা বিধি নিয়মানুযায়ী বন্দীদের উন্নত চিকিৎসার জন্য কারারক্ষীদের প্রহরায় সরকারি হাসপাতালে পাঠানোর নিয়ম থাকলে কক্সবাজার জেলা কারাগারে টাকা না দিলে বাহির মেডিকেলে বন্দী রোগিদের চিকিৎসা করানো হয়না। ফলে চিকিৎসা নিয়ে কারাবন্দীদের ভোগান্তির যেন শেষ নেই।
ককসবাজারের স্থানীয় এক সিনিয়র আইনজীবী বলেন,
চিকিৎসার বিষয়টি কারা কর্তৃপক্ষের ওপরই নির্ভর করে। চিকিৎসার অভাবে কারাগারে বন্দীদের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়া; এমনকি মৃত্যুর খবরও গণমাধ্যমে এসেছে। কারাবন্দী ব্যক্তি হাজতি বা দণ্ডপ্রাপ্ত যেই হোন না কেন, তাঁকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা মানবাধিকারের লঙ্ঘন। তিনি অপরাধী হলেও চিকিৎসা পাওয়ার অধিকার তাঁর রয়েছে ।
বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইনের খসড়া অনুযায়ী, আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ বন্দীর স্বাস্থ্যগত অবস্থার অবনতির কারণে তার চিকিৎসার জন্য সুনির্দিষ্ট আদেশ দিলে কারা কর্তৃপক্ষ তখন সেই আদেশ কার্যকর করতে বাধ্য এমন নিয়ম থাকলে ও আদালতের আদেশ অমান্য করার অভিযোগ রয়েছে কক্সবাজার কারা কতৃপক্ষের বিরুদ্ধে।
জানা যায়,ককসবাজার কারাগারে বন্দী থাকা জাহাঙ্গীর বাথরুম থেকে পড়ে গিয়ে পায়ের রগ ছিড়ে মারাত্মক জখম হয়। পঙ্গু হওয়ার পথে উক্ত জাহাঙ্গীর কারাগারে কোন চিকিৎসা না পাওয়ায় বিজ্ঞ আদালত কে বিষয়টি অবহিত করেন। মহামান্য দায়রাজজ আদালত ৩০০৪ নং স্মারকমূলে
২৩/১১/২০২৫ হ্নীলা ইউনিয়নের লেদার জাহাঙ্গীর আলম,পিতা: লাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার কারাগারের জেল সুপার কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
আদালতে নির্দেশের একদিন পরে ও কোন ব্যবস্থা দৃশ্যমান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দী জাহাঙ্গীরের পরিবার। পরিবারের পক্ষে মোহাম্মদ আলম বলেন,আমার ভাইয়ের কিছু হলে সম্পূর্ণ দায়ভার জেল সুপারকে নিতে হবে।
মাননীয় আদালতের আদেশ সত্বেও কারা কতৃপক্ষের এমন আচরণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে জেল সুপার কে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এদিকে কারা অধিদপ্তরের দেয়া তথ্য মতে বিগত প্রায় পাঁচ বছরের হিসাবে, কারাগারে বছরে গড়ে ১৯৬ জন বন্দীর মৃত্যু হয়। ৪ বছর ৯ মাসে মারা গেছেন ৯৩৩ জন। এর মধ্যে কারাগার অথবা কারা হাসপাতাল থেকে বাইরের হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয় বছরে গড়ে ৫৮ জনের। ৪ বছর ৯ মাসে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মোট মারা গেছেন ২৭৫ জন বন্দী।
কারা কর্মকর্তারা বলেছেন, প্রেষণে ও সংযুক্ত হিসেবে কারা হাসপাতালে চিকিৎসকদের পাঠানো হয়। তবে তাঁরা সেখানে থাকতে চান না। কারণ, পদোন্নতির সুযোগ নেই, কাজের চাপ বেশি এবং বিসিএস ক্যাডার কর্মকর্তা হয়েও দায়িত্ব পালন করতে হয় নন-ক্যাডার কর্মকর্তার অধীনে।
কারা অধিদপ্তর সূত্র জানায়, দেশে ১৪টি কেন্দ্রীয় ও ৬০টি জেলা কারাগার রয়েছে। মোট সংখ্যা ৭৪। এসব কারাগারে বন্দী রয়েছে ধারণক্ষমতার বাইরে।
উল্লেখ্য যে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
একই দিন তারিক রিফাত (৫০) নামে
গাইবান্ধা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আরেক বন্দীর মৃত্যু হয়। এতে কারা কতৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়।
.jpg)
মতামত