ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আইনজীবীর চেম্বার ভাঙচুর: চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একতা বাজারে সদ্য উদ্বোধনকৃত ব্যক্তিগত ল’ চেম্বার ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভাঙচুরের শিকার চেম্বারটি কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর।

জানা যায়, সম্প্রতি একতা বাজারে এডভোকেট মনির হোসেন পাটোয়ারীর ব্যক্তিগত ল’ চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের কিছুদিনের মধ্যেই রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার চেম্বারে হামলা ও ভাঙচুর চালায়। এতে চেম্বারের দরজা-জানালা, আসবাবপত্রসহ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।

ভুক্তভোগী এডভোকেট মনির হোসেন পাটোয়ারী অভিযোগ করে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। বিষয়টি তিনি থানায় মৌখিকভাবে জানিয়েছেন এবং লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আইনজীবীর চেম্বার ভাঙচুর: চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x