ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিয়াকৈর সরকারি রাস্তা দখল ও সাংবাদিককে হুমকি–কালিয়াকৈরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে সরকারি ইটের সলিং রাস্তা দখল করে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ এবং সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে  বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান ও সহযোগী মোঃ আরিফ হোসেন মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহেল রানা কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৪ নভেম্বর ২০২৫, সোমবার বেলা ২টার দিকে তিনি বিদ্যালয়ে সরকারী রাস্তা বন্ধ করে নির্মাণকাজ চলার বিষয়টি যাচাই করতে এবং প্রধান শিক্ষকের বক্তব্য নিতে গেলে প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং আরিফ হোসেন মন্ডল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা সাংবাদিককে মারধর করতে উদ্যত হন এবং হত্যার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেন। এতে যে কোনো সময় সাংবাদিক ও তার পরিবারের জান–মালের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, সরকারি রাস্তা দখল করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ গ্রহণযোগ্য নয়। তারা বলেন, “বিদ্যালয় নামধারী কিছু ব্যক্তি যদি সরকারি রাস্তা দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এবং সাংবাদিকদের ওপর হামলার হুমকি দিতে পারে—তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।”এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ জাফর আলী খান বলেন,

“অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এলাকাবাসী ও সচেতন মহল জানান, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি সরকারি রাস্তা দখল এবং সাংবাদিককে হুমকির মতো অপরাধে জড়িত থাকেন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নৈতিকতার মান প্রশ্নবিদ্ধ হয়। তারা কঠোর ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।সচেতন মহলের হুঁশিয়ারি“শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালে কোনো অসাধু ব্যক্তি যদি সরকারি সম্পদ দখল, ক্ষমতার অপব্যবহার বা সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতেই হবে। নইলে আগামীদিনে অন্যরাও সাহস পেয়ে এমন অপরাধের পুনরাবৃত্তি ঘটাবে।”সরকারি রাস্তা দখল, সাংবাদিককে হুমকি ও অশোভন আচরণের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থান নেবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

তারিখঃ২৪/১১/২০২৫ ইং

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালিয়াকৈর সরকারি রাস্তা দখল ও সাংবাদিককে হুমকি–কালিয়াকৈরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x