ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দুর্গাপুর কুমারটারী সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে: ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

আশিকুজ্জামান রানা

স্টাফ রিপোর্টার লালমনিরহাট। 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে। এসব অভিযানে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রমে তাদের অটুট অবস্থানের প্রমাণ উপস্থাপন করেছে।

সোমবার ( ২৪ নভেম্বর) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় (থানা-আদিতামারী, জেলা-লালমনিরহাট) টহল পরিচালনার সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।

একই স্থানে একই রাত ১০:৫০ মিনিটে পৃথক অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে। তারা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল উদ্ধার করা হয়। পরবর্তীতে একই রাতে আনুমানিক ১২:২০ মিনিটে আরেক অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া মালামাল থেকে ভারতীয় গাঁজা ১৫ কেজি উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৪ নভেম্বর ২০২৫ সকাল ০৬:৩০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়। একই দিন রাত ০৩:৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) পরিচালিত আরেক অভিযানে ০১টি ভারতীয় গরু আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৯টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৪৫,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৬৯ বোতল, যার সিজার মূল্য ৬৭,৬০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল, যার সিজার মূল্য ২৬,৮০০/- টাকা এবং ভারতীয় গাজা ১৫ কেজি, যার সিজার মূল্য ৫২,৫০০/- টাকা। সর্বমোট সিজার মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, *“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও স্থানীয় জনগণকে চোরাচালান ও মাদক প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখার নিশ্চয়তা প্রদান করেন।

এই সফল অভিযানে বিজিবির সাহসিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দুর্গাপুর কুমারটারী সীমান্তে ১৫ বিজিবি’র অভিযানে: ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x