সিরাজগঞ্জ-১ আসনে হাতপাখার প্রার্থীর বিশাল শোডাউন
আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর-সদর একাংশ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত।
আজ ২৩শে নভেম্বর রবিবার সকাল ১০টা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ আবু জাফর-এর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বারবার কারানির্যাতিত জননেতা মুফতী মুহিব্বুল্লাহ।
শোডাউন টি সোনামুখি বাজার হইতে শুরু হয়ে সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের নির্বাচনী এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাজিপুর বাজারে গিয়ে শেষ হয়।
মতামত