কুমিল্লা মডার্ন হাই স্কুলে শিক্ষকদের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতিস্টা
স্টাফ রিপোর্টার
দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
মনিরুল ইসলাম
কুমিল্লা মডার্ন হাই স্কুলে শিক্ষক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমেই উত্তেজনা বাড়াচ্ছে। দুই পক্ষের বিরোধ এবার ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝেও। শিক্ষকদলের পক্ষ–বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, শিক্ষকদের ব্যক্তিগত মতবিরোধ এবং স্বার্থের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছিল। সাম্প্রতিক সময়ে সেই বিরোধ প্রকাশ্যে এসে পড়ায় শিক্ষার্থীরাও বিভক্ত হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্লাস চলাকালীন সময়েও উত্তেজনা বিরাজ করে।
শিক্ষাবিদদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার পাঠদান করার স্থান। অথচ শিক্ষকদ্বন্দ্ব শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলায় পুরো পরিবেশই অস্থিতিশীল হয়ে উঠেছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি বৈঠক ডেকেছে। তারা জানিয়েছেন, শিক্ষকদের ব্যক্তিগত বিরোধকে কোনোভাবেই স্কুল পরিবেশে প্রভাব ফেলতে দেওয়া হবে না। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত