সীতাকুণ্ডে আসলাম চৌধুরীক মনোনয়ন দাবিতে ৪০ কিলোমিটার জুড়ে মানববন্ধ
মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি।
চট্টগ্রাম -৪, সীতাকুণ্ড আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়ার দাবিতে প্রায়, ৪০ কিলোমিটার মহাসড়ক জুড়ে মানববন্ধন করেছেন সীতাকুণ্ড আসলাম চৌধুরী সমর্থকরা।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১১থেকে সীতাকুণ্ড বড়দারোগার হাট বাজার থেকে শুরু করে সলিমপুর ও সিটি গেট পর্যন্ত এই মানববন্ধন হয়,
মানববন্ধনে, সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা.কমল কদর।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব জহুরুল আলম জহুর,মো, মোরছালিন,, জাগির হোসেন, ফজলুল করিম চৌধুরী, শাহাব উদ্দিন রাজু,আবুল কালাম আজাদ, লোকমান হোসেন রকিব, খোরশেদ আলম মেম্বার, গিয়াস উদ্দিন মাহমুদ চৌধুরী, তছলিম, সালামত উল্লাহ সালাম, মোস্তাফিজুর রহমান হিরু, ইসমাইল, মহিউদ্দিন, আবুল হাশেম আলাউদ্দিন মনি, কোরবান আলী শাহেদ, জিয়াউদ্দিন, আল মামুন প্রমুখ।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সুবিধাভোগী কাজী সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করে, চট্টগ্রামের জনপ্রিয় মজলুম জননেতা অধ্যাপক আসলাম চৌধুরীর প্রতি সুবিচার করুন, ত্যাগের মূল্যায়ন দিন।
বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী, নয়টি বছর জেল হেফাজতে ও ১৭টি বছর নির্যাতন, নিপীড়ন, মামলা-হামলায় জর্জরিত। দলের প্রয়োজনে সবকিছু ত্যাগ করে সীতাকুণ্ড তথা উত্তর চট্টগ্রামে আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন। জেলখানার প্রতিটি নেতাকর্মীর আর্থিক সহায়তা থেকে শুরু করে জামিনের ব্যবস্থা করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন। এমন নেতারকে মূল্যায়ন না দিয়ে অন্য কাউকে সীতাকুণ্ডবাসীর মেনে নেবে না।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি সদস্য জহুরুল আলম জহুর বলেন, সীতাকুণ্ডের মানুষ বিএনপির ত্যাগী নেতা আসলাম চৌধুরীর পাশেই আছে। কাজী সালাহউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার করে আসলাম চৌধুরীর মতো ত্যাগী নেতাকে সীতাকুণ্ড ৪ আসনের মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ রইল,
দীর্ঘ বছর ধরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু আসলাম চৌধুরীকে মনোনয়ন না দিয়ে, কাজী সালাউদ্দিনকে দেওয়া হয়েছে। তারা অতিদ্রুত,কাজী সালাউদ্দিন মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


মতামত