কুমিল্লার ধর্মপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনা, পুলিশের গাড়িতে ইট-পাটকেল
কুমিল্লার ধর্মপুর এলাকায় পুলিশ চেকপোস্টে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে।
পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে তল্লাশির সময় ওই আসামিকে আটক করার মুহূর্তে স্থানীয় কিছু লোক উত্তেজিত হয়ে পড়ে। পরিস্থিতি ঘোলাটে হলে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি পুলিশ গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশ গাড়ির সামান্য ক্ষতি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজনা প্রশমিত করেন।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মতামত