ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে ব্যবসায়ী হত্যা: মোটরসাইকেল বিক্রির টাকা হাতিয়ে নিতে হত্যাকাণ্ড, ২ জন গ্রেফতার – ১ জন পলাতক

সেলিম রেজা,

 বিরল (দিনাজপুর) প্রতিনিধি:-

দিনাজপুরের বিরল উপজেলায় মোটরসাইকেল বিক্রির টাকা লুট করতে গিয়ে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫) কে হত্যা করা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ হত্যার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে। অপর এক আসামি এখনও পলাতক।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার দুপুরে পিপল্যা গ্রামের ঢেড়াপাটিয়া বাজারে “জাকির ফুড প্রোডাক্টস” কারখানায় ফোনে যোগাযোগ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকাল ৫টা ৪৫ মিনিটে কারখানার ভেতরে রক্তাক্ত অবস্থায় জাকির হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়।

জাকিরের মেয়ে আলমা রাইসা প্রভা বাদী হয়ে বিরল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা (নং–০৯/৪৮, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।

ঘটনার পরপরই দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ও বিরল থানার ওসি’র নেতৃত্বে গঠিত চৌকস টিম প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। অভিযানে ১৮ নভেম্বর রাতে ঢেড়াপাটিয়া বাজার থেকে প্রথমে আব্দুর রশিদ ওরফে পাল্লুকে গ্রেফতার করা হয়। তার তথ্য অনুযায়ী পরদিন ভোরে ইয়াসিনকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতদের জবানবন্দিতে জানা যায়, মোটরসাইকেল বিক্রির টাকা নিজেদের হাতে নিতে আগেই তিনজন—পাল্লু, রবিন ও ইয়াসিন—পরিকল্পনা করে। ঘটনার দিন দুপুরে তারা জাকিরের কারখানায় ঢুকে হাতব্যাগে থাকা টাকা নিতে চাইলে বাধা দেন জাকির। এসময় রবিন ও ইয়াসিন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তারা পালিয়ে যায়।

গ্রেফতারকৃত পাল্লু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইয়াসিনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত রবিন এখনও পলাতক, তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। হত্যায় ব্যবহৃত ইটটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক ধারাবাহিক সফল তদন্ত ও দ্রুত অভিযান জনমনে নিরাপত্তা ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরলে ব্যবসায়ী হত্যা: মোটরসাইকেল বিক্রির টাকা হাতিয়ে নিতে হত্যাকাণ্ড, ২ জন গ্রেফতার – ১ জন পলাতক

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x