কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থীর জুমার নামাজ আদায়, ভোট ও দোয়া প্রার্থনা
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজ ধর্মপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।
এসময় তিনি মুসল্লিদের উদ্দেশে দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চান।
মসজিদ প্রাঙ্গণে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রার্থী প্রতিনিয়ত মাঠে মানুষের পাশে রয়েছেন এবং জনগণের সমর্থন দিনদিন আরও সুদৃঢ় হচ্ছে।
মতামত