চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৮ গরু জব্দ
মাহিদুল ইসলাম ফরহাদ
পাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদস্যরা পৃথক অভিযানে ভারতীয় ৮টি গরু জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাকারবারীরা ভারত থেকে গবাদিপশু নদীপথে ভাসিয়ে এনে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার সূর্যনারায়নপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মোট ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


মতামত