চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অভিযানে ভারতীয় ৪৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি ৫৩ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
বুধবার সকালে মনাকষা বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। টহলদল মোটরসাইকেলযোগে আসা দুই সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে ট্যাপেন্টাডল ট্যাবলেট নেশাজাতীয় হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জে এর বিস্তার বেড়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
মতামত