কুমিল্লা টাউন হল মাঠে অবৈধ মঞ্চ নির্মাণের চেষ্টা ব্যর্থ
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা টাউন হল মাঠে অবৈধভাবে মঞ্চ নির্মাণের একটি চেষ্টা মঙ্গলবার ব্যর্থ হয়েছে। কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর পক্ষে আগামী দুই দিন এই মাঠে বৈধ বরাদ্দ থাকা সত্ত্বেও, হাজী ইয়াসিনকে ঘিরে থাকা একটি কুচক্রী মহল একই স্থানে জোরপূর্বক মঞ্চ তৈরির উদ্যোগ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাদ্দবিহীনভাবে মঞ্চ নির্মাণের চেষ্টা চলছিল দুপুরের দিকে। খবর পেয়ে কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবুসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের সহায়তায় তারা অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও প্রশাসন ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, বরাদ্দহীনভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না এবং মাঠের বৈধ বরাদ্দই কার্যকর থাকবে।
ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন।



মতামত