ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আশাশুনিতে জামায়াত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও পথসভা

এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি:-

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি)আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেছেন।

মঙ্গলবার(১৮ নভেম্বর)সকাল ১০ টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে শত শত        মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে খাজরা,আনুলিয়া হয়ে প্রতাপনগরে গিয়ে শেষ হয়।

শোডাউনটি দাঁড়িপাল্লা,দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত হয় এবং রাস্তার দুই ধার দিয়ে নারী-পুরুষ,শিশু-বৃদ্ধ দাড়িপাল্লার প্রার্থীকে হাত নেড়ে স্বাগত জানায়।   এরপর তিনি আনুলিয়া ও প্রতাপনগরে পৃথক দুটি জানাজা নামাজে অংশগ্রহণ করেন। বেলা ২ টায় প্রতাপনগরে পি এম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকাল ৩ টায় প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদ্রাসা ময়দানে হাজার হাজার মহিলার উপস্থিতিতে বিশাল মহিলা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আল-আমিন এর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,জেলা কর্ম পরিষদ সদস্য ও নমিনীর সহধর্মীনি জয়নাব তাহেরা,উপজেলা মহিলা দায়িত্বশীলা শরীফা মনির,খায়রুন্নেসা,প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।

বিকাল ৪ টায় তালতলা বাজার ও সন্ধ্যা ৬ টায় নাকনা-দশহালিয়া খেয়াঘাট চত্বরে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা,উপজেলা সেক্রেটারি মাওলানা আনওয়ারুল হক,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার,অধ্যক্ষ সোহরাফ হোসেন, অধ্যক্ষ মজিবুর রহমান প্রমুখ। এসময় জামায়াতে ইসলামী,ছাত্রশিবির,যুব জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের শত শত নেতৃবৃন্দ প্রার্থীর সফরসঙ্গী ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আশাশুনিতে জামায়াত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী মোটর সাইকেল শোডাউন ও পথসভা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x