ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লা-৬ এ বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর গণসংযোগে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা

কুমিল্লা প্রতিনিধি:

আজ সোমবার কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।  টমছমব্রিজ এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে কান্দিরপাড় হয়ে রাজাগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়। এরপর পুনরায় রাজাগঞ্জ থেকে রিটার্ন রুটে কান্দিরপাড় অতিক্রম করে পূবালী চত্বরের সামনে শেষ হয় দিনের প্রচারণা কার্যক্রম।

গণসংযোগকে ঘিরে বিভিন্ন বয়সী হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগ দেন। 

পথসভা ও সরাসরি ভোটারদের সাথে কুশল বিনিময়ের সময় উপস্থিত জনসাধারণ ধানের শীষের প্রতি তাদের সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন। এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে তরুণ, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ পুরো গণসংযোগকে উৎসবমুখর করে তোলে।

মনিরুল হক চৌধুরী গণসংযোগের এক পর্যায়ে বলেন, “জনগণের কাছে ক্ষমতার উৎস। জনগণ যখন নিজেদের ভবিষ্যৎ ঠিক করে ফেলেন—

তখন তাদের শক্তিকে কেউ থামাতে পারে না। আজকের জনসমাগমই বলে দিচ্ছে কুমিল্লা-৬ এ ধানের শীষের বিকল্প কিছু নেই।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, জনগণের উচ্ছ্বাস ও আগ্রহ দেখে স্পষ্ট—এবারের নির্বাচনকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা অনেক বেশি। তারা বিশ্বাস করেন, গণমানুষের ভোটে মনিরুল হক চৌধুরী আবারও জয়ী হবেন।

দিনব্যাপী শান্তিপূর্ণ এ গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লা-৬ এ বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর গণসংযোগে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x