যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীকে হুমকি: নাঙ্গলকোট থানায় মামলা
যমুনা টিভির কুমিল্লা ব্যুরো চিফ খোকন চৌধুরীকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মৃত্যুসহ নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার ব্যাপারে খোকন চৌধুরী জানান, সম্প্রতি কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে পরিকল্পিতভাবে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছিল। একজন সাংবাদিকের ওপর এই ধরনের প্রকাশ্য হুমকি স্থানীয় সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দৈনিক লালমাই এক্সপ্রেস পরিবার। প্রেরিত বিবৃতিতে তারা উল্লেখ করে, “একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে দায়ীদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
সাংবাদিক খোকন চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মতামত