ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বিরলে আলু বীজ উৎপাদনে রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

সেলিম রেজা, বিরল (দিনাজপুর)॥

দিনাজপুরের বিরলে কৃষক মতিউর রহমানের জমিতে আলু বীজ উৎপাদনে আলু রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর বিএডিসি হিমাগারের উপপরিচালক (আলু বীজ) কৃষিবিদ আবু জাফর মোঃ নেয়ামত উল্লাহ। সোমবার দুপুরে উপজেলার রসুলশাহাপুর ব্লকের পুরিয়া গ্রামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী পরিচালক মোসাঃ সুলতানা রাজিয়া এবং সহকারী পরিচালক সাহাব উদ্দীন।

উপপরিচালক কৃষিবিদ আবু জাফর মোঃ নেয়ামত উল্লাহ জানান, ব্রী–৭৫ ধান কাটার পরপরই এখানে দুটি জাতের আলু বীজ রোপন করা হচ্ছে— এক্সাটারিজ এবং সানতানা। সানতানা নতুন জাত, যা বিএডিসি আলু–৩ নামে পরিচিত। এতে ড্রাই ম্যাটার প্রায় ২২ শতাংশ, যা শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “কৃষি প্রযুক্তিনির্ভর একটি খাত। আমরা কৃষকদের আলু চাষে উৎসাহিত করছি। এবার আলুর বীজের দাম তুলনামূলক কম হওয়ায় আবাদ ব্যয়ও কম হবে। উৎপাদন বৃদ্ধি করতে পারলে রপ্তানির সুযোগ তৈরি হবে। কৃষকদের ভূর্তুকিমূল্যে সার, ঋণ সহায়তা এবং সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি।”

কৃষক মতিউর রহমান বলেন, “নভেম্বর মাস আলু বীজ রোপনের উত্তম সময়। এই জমিতে আমি বিএডিসির জন্য বীজ আলু উৎপাদন করি। ব্রী–৭৫ ধান কাটার ১১০–১১৫ দিনের মধ্যেই আলু আবাদ করা সম্ভব হয়। এরপর আবার ইরি–বোরো রোপণ করতে পারি। এক একর জমিতে আলু উৎপাদনে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়।”

তিনি আরও অভিযোগ করেন, “গত বছর আলুর দাম কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার ক্রয় করতে চাইলেও পরে তা করেনি। তাই আলুর মূল্য নির্ধারণে যেন একজন কৃষক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হয়।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিরলে আলু বীজ উৎপাদনে রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x