কুমিল্লা-৬: মনিরুল হক চৌধুরীর বিশাল গণসংযোগ, বিপুল জনসমর্থন
কুমিল্লা প্রতিনিধি:-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এমপির এক বিশাল গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র রাজগঞ্জ থেকে পুলিশ লাইন মোড় পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে অংশ নিয়ে প্রার্থী মনিরুল হক চৌধুরী জনসাধারণের মধ্যে বিএনপির প্রস্তাবিত রাজনৈতিক কর্মসূচি তুলে ধরেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কার্যক্রমটি সমন্বয় করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
এ সময় জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকে উৎসাহ ও উদ্দীপনায় মুখর করে তোলেন উপস্থিত হাজারও মানুষ।





মতামত