ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় ‘সমতটের কাগজ’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:-

আলহামদুলিল্লাহ—কুমিল্লার জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘সমতটের কাগজ’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পত্রিকার স্বত্বাধিকারী, সকলের প্রিয় কবি-লেখক ও সাংবাদিক জামাল উদ্দিন দামাল এবং সম্মানিত জুরি বোর্ড সৃজনশীল লেখায় বিশেষ অবদান রাখার জন্য গুণীজনদের সম্মাননা পদক প্রদান করেন। সম্মাননা প্রাপ্তরা এ স্বীকৃতিকে সাহিত্যচর্চার ধারাবাহিকতায় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মমতাজ। সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোঃ জহিরুল হক দুলাল। কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠান ছিল একটি বৃহৎ ও নান্দনিক আয়োজন।

অনুষ্ঠানে দেশবরেণ্য গুণীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব ও শিল্প-সাহিত্য অঙ্গনের পরিচিত মুখ Chowdhury Zinnah, Supratim Barua, Protima Das, Sipra Das, Suci Bhattacharjee, Rupam Chakraborty এবং বিটিভি চট্টগ্রামের নন্দিত উপস্থাপিকা Tahura Pinky। সারাদিনব্যাপী তাদের পরোপকারী মনোভাব, হাস্যোজ্জ্বল উপস্থিতি ও আন্তরিকতা অনুষ্ঠানে যোগ করে বিশেষ মাত্রা।

অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান সম্মাননা প্রাপ্ত লেখকরা। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় সাংবাদিক Mohammed Jafar Ali-কে তাঁর মূল্যবান আলোকচিত্র উপহার দেওয়ার জন্য এবং কুমিল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি মাহাবুব ভাইয়ের কুমিল্লা ক্লাবে একনিষ্ঠ আতিথেয়তার জন্য। অতিথিরা জানান—পরিপাটি ও মনোরম কুমিল্লা শহর তাদের মন ছুঁয়ে গেছে এবং পরিবার নিয়ে আবারও এখানে আসার আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লালমাই থিয়েটারের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ বেতারের উপস্থাপক কবি মোঃ জয়নাল আবেদীন জয়।

গুণীজনদের মিলনমেলা, সাহিত্য ও সংস্কৃতির আবহ, এবং কুমিল্লার উষ্ণ আতিথেয়তা আয়োজনটিকে স্মরণীয় করে তোলে বলে জানান উপস্থিত অতিথিরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ‘সমতটের কাগজ’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x