কুমিল্লা সফর শেষে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লা সফর শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যমূলক কুশল বিনিময়ে মিলিত হন। শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সাক্ষাতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাতে রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, মাঠ পর্যায়ের আন্দোলন ও আসন্ন জাতীয় রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়। কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে স্থানীয় নেতৃত্বের মধ্যে একধরনের উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
নেতৃবৃন্দ জানান, দলকে সুসংগঠিত রাখা, ভেতরের মতবিরোধ কমানো এবং গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এ ধরনের যোগাযোগ অত্যন্ত জরুরি। আনোয়ার হোসেন স্থানীয় নেতাদের ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে নেতারা বলেন, দলীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সম্প্রীতি জোরদার করার ক্ষেত্রে এই সৌজন্যমূলক মুহূর্তটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। কুমিল্লা বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমে এ সাক্ষাতের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তারা।



মতামত