কুমিল্লা-০৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরীর জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছা
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও আধুনিক কুমিল্লার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী জেলা প্রশাসককে বিদায় জানাতে আজ সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এ সময় তিনি জেলা প্রশাসকের দায়িত্বকালীন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ফুলের তোড়া দিয়ে বিদায় শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে মনিরুল হক চৌধুরী বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টাই একটি জেলার সার্বিক অগ্রগতি নিশ্চিত করে। তিনি জেলা প্রশাসকের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন।
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
মতামত