কুমিল্লায় অরাজকতা রোধে পুলিশি অভিযান: ৪৪ জন আটক
কুমিল্লায় সম্ভাব্য অরাজকতা ও নাশকতা রোধে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শহরে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল। বাহারের মেয়ে সূচনার অর্থায়নে আয়োজনটি হওয়ার কথা ছিল বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় টমছট ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ মিছিলের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে ২৯ জনকে আটক করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। কুমিল্লার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতামত