সদর দক্ষিণে “সবার আগে বাংলাদেশ” অনুষ্ঠানে বিএনপি নেতাদের শক্তিশালী উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়ন আয়োজিত “সবার আগে বাংলাদেশ” অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উল্লেখযোগ্য উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংসদের নির্বাচিত ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম)।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মনিরুল হক চৌধুরী দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতামত