ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচনের আগে উভয় পক্ষই বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। কিন্তু জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে। ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার সুযোগ থাকবে—এমন ধারাগুলো রাখতে চাওয়া হচ্ছে, আর যেসব ধারা ফ্যাসিবাদী শাসনের পথ বন্ধ করবে, সেগুলোতে ভিন্নমত দেওয়া হচ্ছে।

জাতীয় প্রেসক্লাবে আজ রোববার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক আমির ও প্রবীণ রাজনীতিবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় জামায়াত আমির এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এসব সিদ্ধান্ত তাঁরা মেনে নেবেন না। এর বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে সমানতালে লড়াই চলবে। তবে কোনো সময় যদি মনে হয় সংসদ একেবারেই অকার্যকর, অপ্রয়োজনীয় এবং জাতির বোঝা হয়ে উঠেছে, তাহলে সেই সংসদে তাঁরা থাকবেন না।

জামায়াত আমির বলেন, তাদের সাত দফা দাবি কোনো দলীয় বা জোটগত দাবি নয়, বরং জনগণের দাবি। তিনি বলেন, জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করে না। তবে যারা এ ধরনের আন্দোলন করছে, তাদের সঙ্গে সরকারের কোনো আঁতাত আছে কি না, সে বিষয়ে সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া এবং সম্পদ ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারকে এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে আসতে হবে।

জাতীয় ঐক্য প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা ছাড়া দেশে জাতীয় ঐক্য সম্ভব নয়। সরকার জাতীয় ঐক্যের কথা বললেও এই দুটি বিষয় বাস্তবায়ন না করে ঐক্যের পরিবেশ নষ্ট করছে।

সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তাঁকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ১৫ মিনিট কথা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলেছেন, তাঁরা জাতীয় ঐক্যের পক্ষেই আছেন। কিন্তু জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে দেশে কখনো জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। এই দুটি বিষয় মেনে নিলে ঐক্যের জন্য আলাদা কোনো সভা বা বৈঠকের প্রয়োজন হবে না।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের মতো মানুষের ওপর জুলুম শুরু করেছে বলে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, ব্যাপক চাঁদাবাজি, দখলবাণিজ্য, দুর্নীতি ও রাজনৈতিক চালের মাধ্যমে দেশের মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা।

শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার সাড়ে ১৫ বছর আমাদের মতোই মজলুম ছিল। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা সবকিছু ভুলে গেছে। অনেকে মনে করতে পারেন, ক্ষমতা হাতে নেওয়ার পর বোধ হয় তারা ভুলে গেছেন। না, তারা ৬ আগস্ট থেকেই ভুলে গেছেন। ওই দিন থেকেই আওয়ামী লীগ স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছেন।’

প্রশাসনের বিভিন্ন স্তরে অযোগ্য লোকদের বসানো হচ্ছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, তাঁরা শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ। কিন্তু এখন সেই দুর্নীতি ও বৈষম্যের সয়লাবে দেশ ভেসে যাচ্ছে। এখন পর্যন্ত পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

বিষয় : আওয়ামী লীগ চাঁদাবাজি জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান দুর্নীতি সরকার বিরোধী দল গণভোট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

জুলাই সনদের বিভিন্ন বিষয়ে সরকার মতলবি সিদ্ধান্ত নিয়েছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x