ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’

‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ (তিন খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ডান থেকে সৈয়দ আজিজুল হক, মোরশেদ শফিউল হাসান এবং প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন।

পূর্ব বাংলার সমাজ, রাজনীতি, ভাষা আন্দোলন এবং নারীদের অবস্থান ও নারী আন্দোলন সম্পর্কে জানতে মালেকা বেগম সংকলিত ও সম্পাদিত নির্বাচিত বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথমা প্রকাশন থেকে তিন খণ্ডে প্রকাশিত এই বিশাল গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এই মন্তব্য করেছেন।

বিজয়ের মাস সামনে রেখে বরাবরের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের ১০ দিনের ‘বিজয় বইমেলা’। এইচএসবিসি ব্যাংকের সহায়তায় আয়োজিত বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থানুরাগীদের জন্য খোলা। প্রথমা প্রকাশন ছাড়াও দেশি ও বিদেশি প্রকাশনীর বিচিত্র বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলায়। এখানে প্রথমার বইয়ে রয়েছে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশের অন্য প্রকাশনীর বইয়ে ছাড় ২৫ শতাংশ। আর বিদেশি বইয়েও রয়েছে বিশেষ ছাড়। মেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।

সচিত্র বেগম পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল দেশবিভাগের আগে ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের উদ্যোগে। এর প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। পরে নাসিরউদ্দীনের কন্যা নূরজাহান বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সম্পাদনায় বেগম পত্রিকা ঢাকায় ১৯৫০ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। অধ্যাপক মালেকা বেগম এই দীর্ঘকালের পত্রিকাটি অনুসন্ধান করে বিষয়ভিত্তিকভাবে সংকলন ও সম্পাদনা করেছেন। নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র, ১৯৪৭-২০০০ নামে তিন খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এর ভূমিকা লিখেছেন ড. আনিসুজ্জামান। আলোচকেরা বইটির গুরুত্ব তুলে ধরে সম্পাদনার পরিশ্রমসাধ্য কাজ সম্পন্ন করার প্রশংসা করেছেন।

আলোচনায় অধ্যাপক, লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান বলেন, যে সময় মহিলাদের সচিত্র পত্রিকা নাম দিয়ে বেগম পত্রিকা প্রকাশিত হয়েছিল, তখন পত্রপত্রিকায় মুসলিম নারীদের ছবি প্রকাশ করা সহজসাধ্য ছিল না। এই পত্রিকায় প্রথম দিকে অনেক পুরুষ লেখক নারীদের নামে লিখেছেন। পরে নারীরা নিয়মিত লিখেছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, বেগম পত্রিকাতেই ‘মিসেস এম এ হক’ নামে আব্দুল হক বাংলাকে রাষ্ট্রভাষা করার বিষয়ে প্রবন্ধ লিখেছিলেন। বেগম–এর সম্পাদকীয়তে বারবার কঠোর ভাষায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করা হয়েছে। পঞ্চাশের দশকে শাসনতন্ত্র প্রণয়নের জন্য যে মূলনীতি কমিটি করা হয়েছিল, সেখানে প্রথমবারের মতো নারীদের অন্তর্ভুক্তির দাবি করেছিল বেগম পত্রিকা।

মোরশেদ শফিউল হাসান বলেন, এসব দুষ্প্রাপ্য তথ্য–উপাত্ত থাকার কারণে নির্বাচিত বেগম নামের এই কোষগ্রন্থ ভাষা আন্দোলন, নারী অধিকার, সমাজ, রাজনীতির গবেষকদের কাছে মূল্যবান আকরগ্রন্থ হিসেবে ভূমিকা রাখবে।

অধ্যাপক ও প্রাবন্ধিক সৈয়দ আজিজুল হক আলোচনায় বলেন, বেগম পত্রিকা পূর্ব বাংলার পশ্চাৎপদ মুসলিম নারীদের বঞ্চনা থেকে মুক্তি, অধিকারবোধ জাগানো ও ক্ষমতায়নের মাধ্যমে নারীবাদের জাগরণে কাজ করেছে। তবে বেগম পুরুষের সঙ্গে নারীর সংঘাতের দিকে যায়নি।

মালেকা বেগম সম্পর্কে সৈয়দ আজিজুল হক বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন। মাঠে আন্দোলন করেছেন। কবি বেগম সুফিয়া কামালের সঙ্গে ষাটের দশকে ‘বাংলাদেশ মহিলা সংগ্রাম পরিষদ’ গঠন করে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে এই সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ নামে প্রতিষ্ঠিত হয়েছে। এই দায়িত্ব পালনের পরে মালেকা বেগম প্রবেশ করেন অধ্যাপনা ও গবেষণার কাজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অনেক গবেষণামূলক কাজ করেছেন। তাঁর জীবনের দ্বিতীয় পর্বের এই গবেষণাকর্মের একটি অসাধারণ দৃষ্টান্ত হয়ে থাকল প্রায় ২ হাজার ৬০০ পৃষ্ঠার নির্বাচিত বেগম নামের এই বিশাল গ্রন্থ।

অসুস্থতার কারণে অধ্যাপক মালেকা বেগম অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। আলোচকেরা এই গুরুত্বপূর্ণ কাজটির জন্য প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানান।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ আলোচক ও শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের সমাজ ধনসম্পদ, ধর্ম, নারী-পুরুষ—এমন অনেক বিষয় নিয়ে গভীরভাবে বিভক্ত। অধুনা পূর্ববঙ্গের সমাজ নিয়ে অনুসন্ধান চলছে। সেই প্রক্রিয়ায় এই গ্রন্থটি ভূমিকা রাখবে।’

প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সংগীত পরিবেশন। শিল্পী সোমনূর মনির কোনাল জোয়ান বায়েজের ‘বাংলাদেশ’ এবং ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আলোর পথযাত্রী’ গানগুলো গেয়ে শোনান।

সোমবারের অনুষ্ঠান

বিজয় বইমেলা মঞ্চে আজ রোববার কোনো অনুষ্ঠান নেই। সোমবার বিকেল চারটায় থাকবে ‘সমাজের লিপিকার: কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনা। আলোচক থাকবেন লেখক, শিক্ষক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ এবং প্রাবন্ধিক ও গবেষক কুদরত–ই–হুদা। পরে সংগীত পরিবেশন করবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

বিষয় : প্রথমা বইমেলা বাংলা একাডেমি বই

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x