বাংলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘এইচএসবিসি-প্রথমা বিজয় বইমেলা ২০২৬’। প্রথমা প্রকাশন ও এইচএসবিসির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। বিজয় বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ২৫ থেকে ৭০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বিদেশি বই পাওয়া যাবে বিশেষ বিনিময় হারে। প্রতি রুপির দাম পড়বে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা। কাল বিকেল চারটায় বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুবুর রহমান, লেখক ও অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ। অনুষ্ঠানে সংগীত পরিবেশনারও আয়োজন থাকছে।[TECHTARANGA-POST:25213] মেলার বিভিন্ন দিনে বই প্রকাশনা, আলোচনা ও পাঠকদের অংশগ্রহণে নানা আয়োজন থাকছে। ২৮ নভেম্বর মালেকা বেগম সম্পাদিত ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আজিজুল হক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ও লেখক আফসানা বেগম। ৩০ নভেম্বর ‘সমাজের লিপিকার: কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ, শিক্ষক ও লেখক আনু মুহাম্মদ এবং প্রাবন্ধিক ও গবেষক কুদরত-ই-হুদা। ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘পড়ুয়াদের বৈঠক’। এতে বিভিন্ন বুক ক্লাব, রিডিং ক্লাব ও বইবিষয়ক কনটেন্ট নির্মাতারা নিজেদের পাঠাভ্যাস, বই নিয়ে ভাবনা এবং সমসাময়িক পাঠকের রুচির পরিবর্তন নিয়ে কথা বলবেন।[TECHTARANGA-POST:25212] ৪ ডিসেম্বর ‘পূর্ববাংলার আত্মপরিচয়: আবুল মনসুর আহমদ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষক তৈমুর রেজা। ৫ ডিসেম্বরের আলোচনার বিষয় ‘মুক্তিযুদ্ধের অগ্রবর্তী নেতা: তাজউদ্দীন আহমদ’। এতে আলোচনা করবেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং লেখক ও রাজনৈতিক সংগঠক ফিরোজ আহমেদ। ৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আলোচক হিসেবে থাকবেন সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।[TECHTARANGA-POST:25211] বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে উদ্বোধনের দিন শুক্রবার মেলা শুরু হবে বিকেল চারটায়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।