ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো বস্তু, ককটেল সন্দেহে চাঞ্চল্য

পুকুরপাড়ে পড়ে ছিল লাল রঙের কসটেপে মোড়ানো চারটি বস্তু। সেগুলো দেখতে অনেকটা ককটেলের মতো। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে তৈরি হয় আতঙ্ক ও কৌতূহল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। ‎রবিবার (২৯ নভেম্বর) সকালে নীলফামারী জেলা শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকার আইজুলের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

‎‎পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন পুকুরপাড়ে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে। তবে উদ্ধার করা বস্তুগুলো আদৌ ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলোর প্রকৃত পরিচয় জানতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছে পুলিশ। ওই ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

‎নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

বিষয় : ককটেল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পুকুরপাড়ে লাল টেপে মোড়ানো বস্তু, ককটেল সন্দেহে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

পুকুরপাড়ে পড়ে ছিল লাল রঙের কসটেপে মোড়ানো চারটি বস্তু। সেগুলো দেখতে অনেকটা ককটেলের মতো। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে তৈরি হয় আতঙ্ক ও কৌতূহল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। ‎রবিবার (২৯ নভেম্বর) সকালে নীলফামারী জেলা শহরের গাছবাড়ি বনবিভাগ এলাকার আইজুলের পুকুরপাড় থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

‎‎পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন পুকুরপাড়ে সন্দেহজনক বস্তুগুলো পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি বস্তু উদ্ধার করে। তবে উদ্ধার করা বস্তুগুলো আদৌ ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এগুলোর প্রকৃত পরিচয় জানতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দিয়েছে পুলিশ। ওই ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

‎নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।এ ঘটনায় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x