ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ আটক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী নয়ন কুমার নামে এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) উপজেলার শিবপুর কাদেরপাড়া এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন। এ সময় শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে উপজেলার শিবপুর কাদেরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে শ্রী নয়ন কুমারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তি মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার, অবৈধ বেচাকেনা ও মাদকসংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

প্রশাসন জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান ট্যাপেন্টাডলসহ আটক ব্যক্তির এক মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x