ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হাতিরঝিলে নৌকাবাইচ, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের আমেজে মুখর হয়ে উঠেছিল রাজধানীর হাতিরঝিল। বর্ণিল এ প্রতিযোগিতা দেখতে হাতিরঝিলে ভিড় জমান নানা বয়সী দর্শনার্থীরা। ঐতিহ্যের সাথে উৎসবের এ আয়োজন বর্ণাঢ্য করে তোলে রাজধানীর নয়ানাভিরাম হাতিরঝিলকে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকালে এ নৌকাবাইচের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়। এগুলোর নাম ছিল পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ। বিকেল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে পুনরায় পুলিশ প্লাজায় ফিরে আসে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০টি নৌকাকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়। দুই গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী চারটি নৌকাকে পুরস্কৃত করা হয়।

নৌকাবাইচ ঘিরে হাতিরঝিল এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এ আয়োজনে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিরই অংশ এই নৌকা বাইচ। গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যেই হাতিরঝিলে এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, নগর উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বিষয় : হাতিরঝিল নৌকাবাইচ দর্শনার্থী উপচেপড়া ভিড়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাতিরঝিলে নৌকাবাইচ, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x