ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফের লোকালয়ে বন্যহাতির হানা

টেকনাফের লোকালয়ে বন্যহাতির হানা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে প্রবেশ করেছে।  (২৮ নভেম্বর) ভোরে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকায় হাতিটির বিচরণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে জানাগেছে।  এ সময় হাতিটি বেশ কয়েকটি সুপারি গাছ ও একাধিক ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোরে হঠাৎ হাতিটির উপস্থিতি টের পান তারা। পরে হাতিটি এলাকায় ঘোরাফেরা করে কয়েকটি সুপারি বাগানের গাছ ও ঘরবাড়ির ক্ষতি করে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এর আগে গত ১৮ নভেম্বর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল টিমের দুই দিনের প্রচেষ্টায় জাহাজপুরার দুর্গম পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। পরে ট্রাংকুলাইজেশনের মাধ্যমে অচেতন করে তার চিকিৎসা সম্পন্ন করা হয়।

চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও বুলেটের দানা পাওয়া যায়। ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান জানিয়েছিলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছর। চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই।

চিকিৎসা সম্পন্ন হওয়ার মাত্র কয়েক দিন পর আবারও লোকালয়ে হাতিটির ফিরে আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে হাতিটির নিজের জীবন ও নিরাপত্তা, অন্যদিকে স্থানীয় মানুষের জানমাল ও বসতবাড়ির ক্ষতির আশঙ্কা—সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে চিন্তিত এলাকাবাসী। বিষয়টি বনবিভাগের দ্রুত নজরদারি দরকার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

টেকনাফের লোকালয়ে বন্যহাতির হানা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
টেকনাফের লোকালয়ে বন্যহাতির হানা
0:00 0:00
1.0x