ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সুইডেন আসলাম ‘সঠিক তথ্য দিচ্ছেন না’, ফের ৫ দিনের রিমান্ডে

সুইডেন আসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরের পর সুইডেন আসলামকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ নভেম্বর সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে সুইডেন আসলামকে গত ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনের বটতলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। নিহত টিটন ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক ছিলেন।

হত্যাকাণ্ডের পর গত ২৯ এপ্রিল টিটনের ভাই সাঈদ আক্তার রিপন বাদী হয়ে নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামির তালিকা অজ্ঞাতনামা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল।

এজাহারে বলা হয়, মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী ও তাদের সহযোগী আরও পাঁচ-সাতজন এই হামলায় অংশ নেয়।

ফের রিমান্ড আবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন, ঘটনার ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সুইডেন আসলাম সঠিক তথ্য দিচ্ছেন না। তিনি হত্যার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে কৌশলে ভিন্ন জবাব দিয়েছেন। তবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে টিটন হত্যার সঙ্গে তার পরোক্ষ যোগসাজশ রয়েছে।

তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, বেশ কয়েকটি হত্যা মামলার আসামি ছিলেন সুইডেন আসলাম। ২৭ বছর কারাভোগ করার পর মুক্তি পেয়ে তিনি পরিবর্তিত হননি। তিনি এখনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত। এই মামলার ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য উদ্‌ঘাটিত হবে। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুইডেন আসলাম নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান।

বিষয় : জেলার খবর ঢাকা জেলা ঢাকা বিভাগ ঢাকার খবর মামলা রিমান্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সুইডেন আসলাম ‘সঠিক তথ্য দিচ্ছেন না’, ফের ৫ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x