ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকের এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোয়ালন্দ ঘাট থানাধীন উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া এলাকায় লুৎফর করিম টিটুর বাড়ির সামনে বেরিবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর থানার শ্যামপুর-মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারচালক জুয়েল উদ্দিন (২৩), একই থানার আমিরাবাদ এলাকার আঃ আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী চক্রের ছয় সদস্য একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩২-০৮২৪) এবং একটি ইয়ামাহা এমটি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন প্রাইভেট কারে এবং দুজন মোটরসাইকেলে ছিল। একপর্যায়ে ফরিদপুর থেকে গোয়ালন্দের দিকে আসা একটি ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।

এ সময় ইজিবাইকে থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। পরে প্রাইভেট কারে থাকা দুজন এবং মোটরসাইকেলে থাকা একজনসহ মোট তিনজনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা। এ সময় আটক ব্যক্তিদের গণধোলাই দেওয়া হয় বলে জানা গেছে। তবে চক্রের অপর সদস্যরা পালিয়ে যায়। 

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজিব শিকদার, এসআই মধুসূদন সরকার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে ম্যাগাজিন ও গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে আটক তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের মতে, জনবহুল সড়কে এমন ছিনতাইয়ের চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের পাশাপাশি ছিনতাইকারী চক্রের কার্যক্রম খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, পিস্তলসহ আটক ৩

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x